1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নে যাতায়াত করতে ও ভোগান্তি রুখতে মহাসড়কে ডিসি-এসপি

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্নে যাতায়াত করতে ও ভোগান্তি রুখতে মহাসড়কে ডিসি-এসপি

ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবার সরাসরি সড়কে নেমেছেন নারায়ণগঞ্জের দুই শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা। বুধবার (১৮ মার্চ) ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সরজমিনে পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

মহাসড়কের বর্তমান অবস্থা, যানবাহনের গতিবিধি এবং বাস কাউন্টারগুলোতে যাত্রীসেবার মান খতিয়ে দেখতে তাঁরা দিনভর বিভিন্ন বাসস্ট্যান্ড ও সংযোগ সড়কে অবস্থান করেন। বিশেষ করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কি না, সে বিষয়টি তাঁরা সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “মহাসড়কে যাত্রীদের পকেট কাটা বা কোনো ধরনের হয়রানি সহ্য করা হবে না। মাঠ প্রশাসনের ম্যাজিস্ট্রেটরা প্রতিটি পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন। অভিযোগ প্রমাণ হলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

একই সুরে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি জানান, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তিনি বলেন, “যানজটমুক্ত ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। হাইওয়ে পুলিশের টহলও বাড়ানো হয়েছে যাতে মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারে।”

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত মহাসড়কে এই বিশেষ তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost