1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সদর উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পঠিত

সদর উপজেলায় অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা প্রদান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের হাতে এই সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান, ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা জানান।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার দুস্থ ও গরিব পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপকারভোগীরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost