
মতলব উত্তর থানা, চাঁদপুর কর্তৃক “মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধী সুধী সমাবেশ”
আজ ১৪/০৩/২০২৬ ইং তারিখ রোজ শনিবার, মোঃ কামরুল হাসান অফিসার ইনচার্জ মতলব উত্তর থানা, চাঁদপুর এর সভাপতিত্বে মতলব উত্তর থানাধীন সটাকী স্কুল মাঠে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর এবং বিশেষ অতিথি হিসেবে জনাব জাবীর হাসনাইন সানীব, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, চাঁদপুর, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব প্রদীপ মন্ডলসহ জনাব ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জনাব হাফিজুর রহমান কবির ও বিভিন্ন শ্রেনী, পেশা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত সুধীজন আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং মাদক ও কিশোর গ্যাং বিস্তার প্রতিরোধে বিভিন্ন মতামত প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মতলব উত্তর থানা পুলিশ জনগনের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদান করিবে মর্মে সকলকে আশ্বস্ত করেন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে মর্মে জানান। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপস্থিত সকল শ্রেণী পেশার মানুষকে উপস্থিত হওয়ার জন্য জেলা পুলিশ, চাঁদপুর এর পক্ষ থেকে ধন্যবাদ জানান।
Leave a Reply