1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পঠিত

ইমাম-মুয়াজ্জিন ও বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় নেতাদের সম্মানী কার্যক্রম শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :

দেশের বিভিন্ন উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য মাসিক সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও এই সম্মানীর আওতায় আনা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ৪ হাজার ৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের পাশাপাশি ৯৯০টি মন্দিরের পুরোহিত, ১৪৪টি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ এবং ৩৯৬টি গির্জার যাজক ও সংশ্লিষ্টদের জন্য সম্মানী চালু করা হয়েছে।

পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য মাসে ১০ হাজার টাকা বরাদ্দ থাকবে। এর মধ্যে ইমাম পাবেন ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে। মন্দির, বিহার ও গির্জার জন্য মাসিক ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে, যা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের মধ্যে নির্ধারিত হারে বিতরণ করা হবে।

সরকার জানিয়েছে, ধর্মীয় নেতাদের সামাজিক নিরাপত্তা জোরদার এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost