
গত ৭ ফেব্রুয়ারি ২০২৬খ্রি. শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নারায়ণগঞ্জের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হুসাইন (সার্বিক), ক্লিনিক্যাল ফিজিওথেরাপি নারায়ণগঞ্জ ডাঃ আতিকুর রহমান,কন্সালটেন্ট,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ডাঃ নুসরাত জাহান, সাবেক সহ সভাপতি জাতীয় বধির সংস্থা আমির হোসেন,, সহ বাক-শ্রবণ প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আলমগীর হোসাইন বলেন ইশারা ভাষার ব্যবহার বাক-শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার” এই প্রতিপাদ্য নিয়ে আজকের দিবস পালন করা হয়েছে।
বাক-শ্রবন প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থা আরো বৃদ্ধি করা দরকার। সরকারিভাবে সুযোগ সুবিধার ব্যবস্থা করতে বাড়াতে হবে। তারা সমাজে অবহেলিত ও সুবিধা বঞ্চিত।তারা দেশের সম্পদ। তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে যারযার অবস্থান থেকে।
Leave a Reply