
আবু ইউসুফকে দুদক পরিচালক হিসেবে বদলি
বাংলাদেশ পুলিশের দুজন ঊর্ধ্বতন কর্মকতাকে দুদকে বদলি করেছে সরকার। তাদের দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার এক প্রজ্ঞাপনে তাদের দুদকে পাঠানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক।
প্রজ্ঞাপনে যেই দুজনকে বদলি করা হয়েছে তারা হচ্ছেন—পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারি পুলিশ সুপার) মো. আবু ইউসুফ এবং একই পদের মো. জাহিদুর রহমান।
আবু ইউসুফ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের কৃতিসন্তান।
আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।
Leave a Reply