1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পঠিত

পুকুরে বিষ দিয়ে মাছ নিধন, এ কেমন শত্রুতা!

চাঁদপুরের মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার কলাকান্দায় একটি পুকুরে বিষ প্রয়োগ করে ৬০ হাজার টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার উপজেলার ছেংগারচর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলাকান্দা গ্ৰামের মোঃ দেলোয়ার হোসেন ভূঁইয়ার পুকুরে এ ঘটনা ঘটে। বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৬০ হাজার টাকার মাছ মরে ভেসে উঠেছে।

রবিবার (৬ অক্টোবর) কলাকান্দা গ্ৰামের রাজিব মিয়ার স্ত্রী রুমা আক্তার বাদী হয়ে মতলব উত্তর থানার একটি অভিযোগ দায়ের করেন।

কলাকান্দা গ্ৰামের পিন্টু সরকারের ছেলে রনি সরকার ও স্বপন সরকারের ছেলে মোঃ সুফিয়ানকে বিবাদী করা হয়েছে।

রাজিব মিয়ার স্ত্রী রুমা আক্তার বলেন, প্রায় ৪০ শতাংশ জায়গার উপর আমার মামা দেলোয়ার হোসেন ভূঁইয়া পুকুর খনন করে। রনি ও সুফিয়ান জোরপূর্বক ৫ অক্টোবর দুপুর অনুমান ২ টায় মতলব উত্তর থানাধীন কলাকান্দা সাকিনে আমার মামার মালিকানাধীন পুকুরে অনধিকারে প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য পুকুরে পানিতে কীটনাশক (বিষ) প্রয়োগ করে। পুকুরের থাকা প্রায় ৩০ হাজার টাকার মাছ ও মাছের পোনা মেরে ফেলে। রনি ও সুফিয়ানের দেওয়ার বিষের প্রভাবে পুকুরে মাছগুলি ৬ অক্টোবর পুকুরে মরে ভেসে উঠে।

মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost