
মতলব উত্তরে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনি গোল্ডকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে শহীদ জিয়াউর রহমান স্মৃতি মিনি গোল্ডকাপ মিনি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
খেলায় পাঠান বাজার হাইস্কুল একাদশ বনাম মুক্তিরকান্দি ফ্যালকন একাদশ অংশগ্রহন করে।
৯০ মিনিটের খেলায় কোন দল গোল সংগ্রহ করতে পারে নি। পরে ট্রাইব্রেকারে ২-০ গোলে মুক্তিরকান্দি ফ্যালকন একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলমগীর সরকার।
সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর প্রধান, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু’সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply