1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

নারায়ণগ‌ঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৭২ বার পঠিত

নারায়ণগ‌ঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চানাচুর কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশে নারায়ণগঞ্জ সদর থানাধীন শাহ সুজা রোড এলাকায় বুধবার (২০ আগস্ট ২০২৫) জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে অনিয়ম প্রতিরোধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গোফরান ফুড প্রোডাক্টসের চানাচুর কারখানায় বিভিন্ন অনিয়ম পাওয়া গেলে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উৎপাদন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি না মানা, লেবেলিংয়ে অসঙ্গতি ও মান নিয়ন্ত্রণের ঘাটতিসহ একাধিক কারণে এই জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। এ সময় প্রসিকিউশন অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মনোনীত ফুড সেফটি ইন্সপেক্টর মো. শাহজাহান।

অভিযানকালে স্থানীয় প্রশাসন জানান, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে চলবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ভবিষ্যতেও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost