
নারায়ণগঞ্জে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক প্রতিযোগিতা’র সমাপনী ও পুরস্কার বিতরণ
তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে নারায়ণগঞ্জে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক বিপ্লবের পথে: ভ্রাম্যমান বাস, তরুন থিয়েটার এবং চিত্রাঙ্কন, রচনা ও নাট্য প্রতিযোগিতা’র আয়োজন করা হয়। পরে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, জুলাই বিপ্লবের শহিদরা রক্ত দিয়ে যে বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়ন করতে তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, পরিবেশবান্ধব ও নৈতিকভাবে সচেতন হতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।
নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মোঃ আলমগীর হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজকর্মী ও গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আইডিয়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply