1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কর্মশালা 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৮০ বার পঠিত

রূপগঞ্জে শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কর্মশালা

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রধান শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে গতকাল ২০মে মঙ্গলবার দিনব্যাপী কর্মশালা করা হয়েছে। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং মাদ্রাসা প্রধানসহ দুই শতাধিক শিক্ষক এ কর্মশালায় অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধ্যাপক ডা: মোঃ আব্দুস সালাম, পূর্বাচল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাছভীর হোসেন, সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ সিদ্দিকী, প্রধান শিক্ষক রিনা আক্তার মহাদেব বিশ্বাস, আব্দুল গাফ্ফার, গোলাম সাদেক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা নানা প্রতিকূলতায় শিক্ষা গ্রহণ থেকে বিমুখ হচ্ছে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তাদের মানবিক বিকাশ হচ্ছে না। বিদ্যালয়গামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার প্রাণ কেন্দ্র বানাতে হবে। তাদেরকে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখাতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও পাঠমুখী করতে নানা কৌশল অবলম্বন করতে হবে। তবেই শিক্ষার যথার্থ মানোন্নয়ন হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost