1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

নাসিকের সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১২৯ বার পঠিত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) ভোর রাতের দিকে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে, সাবেক মেয়র আইভীকে আটকের খবরে তার বাড়ি ঘিরে এলাকাবাসী বিক্ষোভ করছেন। তাকে আটকের খবর শুনে এর প্রতিবাদে বাড়িটি ঘিরে রেখেছেন এলাকাবাসী।

সাবেক মেয়র বাড়ির সামনের সড়কের এক প্রান্তে বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। সেখানে হাজার হাজার জনগণ দাঁড়িয়ে বিক্ষোভ করছেন। এ সময় পুলিশের একটি টিম বাড়ির গলিতে প্রবেশ করতে চাইলে এলাকাবাসী পুলিশকে বাধা দেন। এ সময় অনেকে পুলিশকে অনুরোধ করে। পুলিশকে অনুরোধ করে বলেন, আপনারা এখন চলে যান। রাতে নয়, সকালে তাকে গ্রেফতার করেন।

রাত সাড়ে ১১টার দিকে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। পুলিশের অভিযানের এমন খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখেন এলাকার মানুষজন। আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।এ সময় তারা স্লোগান দেন, ‘আইভী আপার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’; ‘আইভী আপা আটক কেন, জানতে চাই প্রশাসন’- এরকম নানান স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন পুরো এলাকা।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জে একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীকে আসামি করা হয়েছে। মামলার বাদী নাজমুল হক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত পোশাকশ্রমিক মিনারুল ইসলামের ভাই। মামলায় ১৩২ জনের নাম উল্লেখ করে আরও ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে আরো ৩ টি মামলার তথ্য পাওয়া গেছে।

সেলিনা হায়াৎ আইভী ২০০৩ সালে বিএনপি জোট সরকারের আমলে প্রথম নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে শামীম ওসমানকে লক্ষাধিক ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি।

গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৯ আগস্ট দেশের বাকি সিটি করপোরেশনগুলোর মতো টানা তিনবার নির্বাচিত সিটি মেয়র আইভীকেও অপসারণ করে অন্তর্বর্তী সরকার।

আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও ‘পরিচ্ছন্ন রাজনীতিবিদ’ হিসেবে পরিচিত সেলিনা হায়াৎ আইভীকে এই ধরনের কোনও পরিস্থিতির মুখে পড়তে হয়নি।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost