1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ডিসি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

নারায়ণগঞ্জের যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণসহ বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন নারায়ণগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নিজেই এবং সঞ্চালনা করেন এডিসি (সার্বিক) সাকিব আল রাব্বি।

সভায় জেলা প্রশাসক বলেন, “যানজট, হকার সমস্যা এবং শীতলক্ষ্যা নদীর দূষণ নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। এসব সমস্যার সমাধানে সবার সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে প্রধান সড়কগুলোতে হকার সমস্যা সমাধানে আমরা বিকল্প কর্মব্যবস্থা নিয়ে কাজ করব। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অব্যাহত প্রচেষ্টা চালানো হবে।”

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপু সভায় বলেন, “শহরে যানজট এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা আশা করছি, নতুন জেলা প্রশাসক এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন।” তিনি আরও যোগ করেন, “নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সব সময় প্রশাসনের পাশে থাকবে।”

নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম তার বক্তব্যে বলেন, “অনিয়ন্ত্রিত অটোরিকশা লাইসেন্স প্রদান শহরের যানজটের একটি বড় কারণ। সিটি কর্পোরেশন থেকে প্রায় ২০,০০০ অটোরিকশার লাইসেন্স ইস্যু করা হয়েছে, যা শহরের ধারণক্ষমতার বাইরে। দুর্নীতি বন্ধ করে এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।”

সভায় মাদক, কিশোর গ্যাং এবং শহরের অপরিচ্ছন্নতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। উপস্থিত সাংবাদিকরা এসব বিষয়ে প্রশাসনের দৃঢ় ভূমিকা ও সমন্বিত উদ্যোগের প্রত্যাশা করেন।

উপস্থিতদের মধ্যে ছিলেন এনডিসি মোহাম্মদ তামশিদ ইরাম খান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন এবং স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost