
সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম কে কবি ও সাহিত্যিক শাহিদা ইসলাম ফুলেল শুভেচ্ছা জানান
ত্রয়োদশ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে এতে ঠায় পেয়েছে সুযোগ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের। রাজবাড়ী ১ আসন হতে নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য ও ৩ বারের পৌর মেয়র আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি নির্বাচিত ও প্রতিমন্ত্রী হওয়ায় রাজবাড়ী বাসী গর্বিত সেই সাথে দলীয় নেতাকর্মিরা। এদিকে ২৪ ফেব্রুয়ারী রাতে বসুন্ধরা মন্ত্রির নিজ বাসভবনে প্রবীন তারুন্য বাংলাদেশ চাই এর সভাপতি কবি সাহিত্যিক শাহিদা ইসলাম গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ফুলের শুভেচ্ছা জানান। পরে তিনি গণমাধ্যমকে জানান রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পুরন হয়েছে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে প্রতিমন্ত্রী দেওয়ায়। এতে বৃহত্তর রাজবাড়ীতে ব্যাপক উন্নয়ন হবে সেই সাথে সরকারের ভাবমুর্তি আরো বৃদ্ধি পাবে। একটি সুন্দর ও সমৃদ্ধিশালী দেশ গড়ার লক্ষে তিনি সরকারের সহযোগিতায় সব সময় নিয়োজিত থাকবে এমনটি প্রত্যাশা রাখে রাজবাড়ীবাসী সহ প্রবীন তারুন্য বাংলাদেশ চাই সংগঠনটি। তিনি আরো বলেন আমরা রাজবাড়ীবাসী তার ভবিষ্যত পথ চলা আরো সুগম হোক সেই দোয়া করি এবং আমার সংগঠনের পক্ষ হতে তার সাফল্য কামনা করছি, সেই সাথে বৃহত্তর রাজবাড়ীর উন্নয়নে তিনি অগ্রনী ভুমিকা রেখে রাজবাড়ীকে একটি রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করাবে বাংলাদেশের মানুষের কাছে সেই প্রত্যাশা করি।
Leave a Reply