
মহান মে দিবস উপলক্ষে সব পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হাসান।
এক বিবৃতিতে তারা বলেন, ১৮৮৬ সালের ১ মে শ্রম অধিকারের যে আন্দোলন হয়েছিল, তা ছিল অধিকার বাস্তবায়নের সূচনা মাত্র। আধুনিক বিশ্বে শ্রমিকদের অনেক সুযোগ-সুবিধা বৃদ্ধি পেলেও এখনো বিভিন্ন ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটছে।
নেতৃবৃন্দ বলেন, বিশেষ করে জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা নানা অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে এবং বিভিন্ন ঝুঁকির মধ্যে থেকে তারা দায়িত্ব পালন করলেও তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।
তারা অবিলম্বে জেলা পর্যায়ের সাংবাদিকদের ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্তি, বেতন-ভাতা বৃদ্ধি এবং ঝুঁকি ভাতা প্রদানের দাবি জানান।
এ সময় নেতৃবৃন্দ শিকাগোর হে মার্কেটে শ্রমজীবীদের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগকারী শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
Leave a Reply