1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

পরিবেশ সংরক্ষণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৩৮৮ বার পঠিত

পরিবেশ সংরক্ষণে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান

 

অদ্য ০৪ জুন ২০২৫ খ্রি. তারিখে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার জালকুড়ি এলাকায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০০২) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের এই অভিযানে নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে মেসার্স মফিজ এন্টারপ্রাইজ-কে ৪,০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয় এবং ৬ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

অভিযানে নেতৃত্ব প্রদান করেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা। প্রসিকিউশন সহায়তা প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ-এর সহকারী পরিচালক জনাব মো. রাসেল মাহমুদ।

অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এই কার্যক্রম নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর প্রত্যক্ষ নির্দেশনা ও দিকনির্দেশনায় পরিচালিত হয়।

পরিবেশ রক্ষায় জেলা প্রশাসনের এই কার্যক্রম চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost