1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের মজুদে প্রশাসনের হানা, ১১২০ লিটার জ্বালানি জব্দ

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পঠিত

সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে অসাধু উপায়ে মজুদ করা জ্বালানি তেলের একটি বড় চালান উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। নিয়মবহির্ভূতভাবে মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা রুখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো:রায়হান কবিরের নির্দেশনায় রোববার (১৯ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এ বিশেষ অভিযান চালানো হয়।

গোপন সংবাদে খবর পেয়ে জেলা প্রশাসনের একটি টিম সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় তল্লাশি চালিয়ে এক হাজার ৫০ লিটার ডিজেল এবং ৭০.৫ লিটার অকটেনসহ মোট এক হাজার ১২০ লিটার জ্বালানি তেলের সন্ধান মেলে। যথাযথ বৈধ কাগজপত্র ছাড়াই এই বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল।

উদ্ধার করা এই তেলের চালানটি পরবর্তীতে পদ্মা ডিপোর পরিচালন কর্মকর্তা সালেহ সামিরের জিম্মায় হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে অবৈধ এই মজুদ তছনছ করে দেওয়ায় এলাকার সচেতন মহলের মাঝে স্বস্তি ফিরেছে।

অভিযান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম জানান, জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং অবৈধ মজুতদারী রুখতে প্রশাসনের নজরদারি বর্তমানে কয়েকগুণ বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষায় এ ধরনের ঝটিকা অভিযান আগামী দিনগুলোতেও নিয়মিত অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost