1. admin@biddyuttimes.com : admin :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

জেলা পুলিশ নওগাঁয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ২০২৬ উপলক্ষে বিশেষ ব্রিফিং

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৩ বার পঠিত

আজ ১৭ই এপ্রিল ২০২৬, বিকেলে নওগাঁ জেলার পুলিশ লাইনের ড্রিল শেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে বিশেষ ব্রিফিং এর আয়োজন করা হয়। উক্ত ব্রিফিং এ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্রিফিংয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সহ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে অত্যন্ত দৃঢ়তার সাথে বলা হয় যে আগামী ১৮, ১৯ এবং ২০ এপ্রিল রিক্রুট কনস্টেবলদের বিভিন্ন পর্যায়ে শারীরিক মাপ এবং ফিজিক্যাল ফিটনেস যাচাই করা হবে। প্রায় তিন হাজার আবেদনকারী এই পরীক্ষায় ৪৯টি শূন্য পদের বিপরীতে অংশগ্রহণ করবেন। এ সময় পুলিশ সুপার দৃঢ়ভাবে উচ্চারণ করেন যে প্রত্যেকটা ক্ষেত্রে সততা, ও নিষ্ঠার সাথে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

পুলিশ সুপার নওগাঁও বলেন, রিক্রুট কনস্টেবল নিয়োগ এর ক্ষেত্রে কোন ব্যক্তি বা গোষ্ঠী যদি কারো কাছ থেকে যদি কোন টাকা পয়সা চেয়ে থাকে অথবা প্রতারণা করে থাকে সে ক্ষেত্রে আপনি এ বিষয় সংশ্লিষ্ট থানায় অবহিত করুন। অযথা কোনো প্রতারকের খপ্পরে পড়বেন না। এসব বিষয় ধরা পড়লে প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

১৮ এপ্রিল সকাল আটটার সময় পুলিশ লাইনে আগ্রহী প্রার্থীদের প্রবেশ করানো শুরু হবে। তাই সকাল ৭.৩০ ঘটিকার মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টসহ নওগাঁ জেলার পুলিশ লাইনে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়।

সভায় দায়িত্ব পালনকারী প্রত্যেক পুলিশ সদস্যকে নিষ্ঠা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost