1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে হাজীদের জন্য ০৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পঠিত

আজ ০৬ এপ্রিল, ২০২৬ খ্রি. তারিখে নারায়ণগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর যৌথ ব্যবস্থাপনায় আসন্ন হজ পালনকে কেন্দ্র করে হাজীদের জন্য আয়োজিত ৩ দিন ব্যাপী হজ প্রশিক্ষণ ২০২৬” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী হাজীদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

তিঁনি তাঁর বক্তব্যে বলেন, হজ একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ইবাদত, তাই সঠিক নিয়ম-কানুন ও প্রস্তুতি সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি। প্রশিক্ষণের মাধ্যমে হাজীরা হজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবেন এবং সুষ্ঠুভাবে হজ পালন করতে সক্ষম হবেন।

প্রশিক্ষণে হজের আনুষ্ঠানিকতা, করণীয় ও বর্জনীয় বিষয়, স্বাস্থ্য সুরক্ষা এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা এ প্রশিক্ষণের মাধ্যমে বাস্তবধর্মী দিকনির্দেশনা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।’

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost