1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় মুক্তিযুদ্ধের চেতনায় বৈষম্যহীন সমাজ গড়ার আহ্বান জানিয়েছেনডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

বুধবার (২৬ মার্চ) নগরীর কালী বাজার এলাকায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার পরও সমাজে নানা ধরনের বৈষম্য রয়ে গেছে, যা দূর করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মূল স্পিরিট ছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা। সেই সময় বাঙালি জাতি বহিরাগত শক্তির বিরুদ্ধে লড়াই করলেও এখন সমাজের ভেতরে থাকা বৈষম্য, হিংসা, বিভাজনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য, সামাজিক বিভাজন কিংবা ব্যক্তিগত স্বার্থ ভুলে গিয়ে সবাইকে একটি অভিন্ন জাতিসত্তা হিসেবে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁদের অবদান দল বা এলাকার গণ্ডিতে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি মুক্তিযোদ্ধা পুরো বাংলাদেশের সম্পদ। তাঁদের দেখানো ঐক্যের পথ অনুসরণ করেই নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে।উন্নত রাষ্ট্র গঠনের জন্য শুধু অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট নয়। প্রয়োজন উন্নত সমাজব্যবস্থা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা এবং মানবিক মূল্যবোধ। এ ক্ষেত্রে তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দেওয়া জরুরি।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, বীর মুক্তিযোদ্ধাদের যেকোনো প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সমাধান করতে হবে। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবার ও যোদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সবাইকে ফুলের শুভেচ্ছা প্রদান করা সহ সবার হাতে উপহার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost