
নারায়ণগঞ্জের বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে শতবর্ষী ফরিদা ও কমলাকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) শতবর্ষী ফরিদা ও কমলার বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার। এসময় তাদের ঈদুল ফিতর উদযাপনের জন্য ঈদ সামগ্রী প্রদান করেন।

এসময় নারায়নগঞ্জ পেজের এডমিন মিনহাজ, বুবলী যুব কল্যাণ সংস্থার সদস্য তমা, শিউলী উপস্থিত ছিলেন।
বুবলী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতেই সংস্থার পক্ষ থেকে এই মহতী উদ্যোগ নেওয়া হয়। আমাদের এধরণের কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।
Leave a Reply