1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক নারায়ণগঞ্জ গড়তে ডিসি রায়হান কবির এর ঈদ বার্তা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পঠিত

সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক নারায়ণগঞ্জ গড়তে ডিসি রায়হান কবির এর ঈদ বার্তা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলায় সার্বিক প্রস্তুতি জোরদার করেছে জেলা প্রশাসন। ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা থেকে শুরু করে শিল্পাঞ্চলের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ তদারকিতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

গতকাল এক বিশেষ সাক্ষাৎকারে মোঃ রায়হান কবির
বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে কাজ চলছে। বিশেষ করে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসন এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

তিনি বলেন, পোশাক খাতের শ্রমিকদের সময়মতো বেতন ও উৎসব বোনাস নিশ্চিত করতে মালিকপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এ বিষয়ে কোনো অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সাক্ষাৎকারে জেলা প্রশাসক তার ব্যক্তিগত ঈদ স্মৃতিও তুলে ধরেন। তিনি শৈশবের গ্রামীণ জীবনের সরল আনন্দ—নতুন পোশাক, সালামি ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা স্মরণ করেন। প্রবাস জীবনে কাটানো ঈদের অভিজ্ঞতার কথাও উল্লেখ করে বলেন, দেশের বাইরে ঈদের আনন্দ ভিন্ন হলেও মাতৃভূমির টান সবসময়ই আলাদা।

দায়িত্ব পালনের প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দায়িত্বের কারণে সাধারণ মানুষের মতো করে ঈদ উদযাপন সম্ভব না হলেও প্রান্তিক জনগোষ্ঠী ও এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার চেষ্টা করেন, যা তাকে তৃপ্তি দেয়।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি জেলার উন্নয়ন ও অগ্রগতিতে সবার সক্রিয় অংশগ্রহণ এবং সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সবশেষে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও মানবিক নারায়ণগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে জেলার সর্বস্তরের মানুষকে ঈদের আগাম শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost