1. admin@biddyuttimes.com : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত

২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ

১৬ মার্চ, ২০২৬ সোমবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম ও ইসলামিক ফাউন্ডেশন, চট্টগ্রাম-এর যৌথ আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি,চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন,চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, এবং ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক মোস্তফা মনসুর আলম খাঁন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

বক্তারা তাদের বক্তব্যে বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং এটি ধনী-গরিবের মধ্যে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে। যাকাত ধনীদের সম্পদকে পবিত্র করে এবং গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাইকে যাকাত প্রদানে উদ্বুদ্ধ করার পাশাপাশি সুষ্ঠু ও স্বচ্ছভাবে যাকাত বণ্টনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বছর ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় মোট ৯২ লাখ ১১ হাজার ৩৭২ টাকা যাকাত প্রদান করা হচ্ছে। জনসংখ্যার অনুপাতে ১০ হাজার টাকা করে চট্টগ্রাম জেলার ১৬টি উপজেলা ও মহানগরের ৬টি জোনের মোট ৯২১ জন উপকারভোগীর মাঝে এই অর্থ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost