1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

কোস্ট গার্ডের অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২ কোটি টাকার চিংড়ির রেণু জব্দ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

কোস্ট গার্ডের অভিযানে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ২ কোটি টাকার চিংড়ির রেণু জব্দ

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুরে প্রায় ২ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড কম্পোজিট স্টেশন পদ্মার সদস্যরা কাঁচপুর ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কক্সবাজার থেকে সাতক্ষীরাগামী সন্দেহজনক ৩টি ট্রাক তল্লাশি করে প্রায় ৪০ লাখ ৬০ হাজার পিস অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩ লাখ টাকা।

পরবর্তীতে জব্দকৃত চিংড়ি রেণু নারায়ণগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও অফিস সহকারী কাউছার আহমেদের উপস্থিতিতে বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। তবে ট্রাকচালক ও সহকারীদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ চিংড়ি রেণুর বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost