1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বায়ুদূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বায়ুদূষণকারী ১টি প্রতিষ্ঠান থেকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়
অদ্য ১৪/০৫/২০২৫ খ্রিঃ তারিখ রবিবার পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে রূপগঞ্জ থানার পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক বায়ু দূষণ বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন প্রসিউকিশন প্রদান করেন।

অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর ১১(খ) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বায়ুদূষণকারী ১টি প্রতিষ্ঠান থেকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়করা হয়।

1. এস.আর.বি.জি কনস্ট্রাকশন
জিন্দাপার্ক, কাঞ্চন, পূর্বাচল, রূপগঞ্জ, নারায়ণঞ্জ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা।

নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা/প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost