1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

 

নারায়ণগঞ্জের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা মৎস্যজীবীদের পাশে আছি এবং পাশে থাকবো । কিন্তু আমরা জন্মের পর থেকে শুনছি জাটকা ধরা নিষেধ। তাহলে কেন জাটকা মাছ ধরা হচ্ছে, কে খাচ্ছে, কে রাখছে। জাটকা নিধনে শুধু জেলেরা জড়িত নয়। কারা জাটকা ফ্রিজে রাখে সেদিকে খেয়াল রাখতে হবে।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প উপজেলা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ২০২৪-২৫ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলার নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ করা হয়।

জেলা প্রশাসক বলেন, আমরা চাই না কাউকে মোবাইল কোর্ট করে সাজা দিতে। যারা ইলিশ ধরছে তারাও ঝুঁকি নিচ্ছে, আবার যারা মোবাইল কোর্ট করছে তাদেরও ঝুঁকি নিতে হচ্ছে। আমরা কেউ ঝুঁকি নিতে চাই না। আমি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই। শুধু জেলেরা নয়, সবাইকে সচেতন হতে হবে। আমি এ কথাগুলো সর্বোচ্চ জায়গায় বলেছি। আমরা উন্নত দেশের মতো জীবনযাপন করতে চাই।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা যদি এতটুকু নিজেদের নিবারণ করতে না পারি, তাহলে এই বকনা বাছুর দিয়ে কোনো লাভ হবে না। আমরা মনে করি শুধু জেলে নয়, এ কার্যক্রমের সঙ্গে যারাই জড়িত সবাইকে নিয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেন, সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost