1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

ফতুল্লায় সাংবাদিকের মোটর সাইকেলে দুর্বৃত্তদের আগুন

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পঠিত

ফতুল্লায় সাংবাদিকের মোটর সাইকেলে দুর্বৃত্তদের আগুন

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এক সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। একই গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারও আংশিক ক্ষতি হয়েছে।

শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ফতুল্লা মডেল থানা এলাকার হরিহর পাড়া শিষ মহল এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক শাহাদাত হোসেন রোববার দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের মতো ২৮ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৭টার দিকে তার ব্যবহৃত রিগ্যাল এজেএস ১৬০ সিসি (ওয়ান টেস্ট) মোটরসাইকেলটি বাসার নিচতলার গ্যারেজে রেখে যান। গ্যারেজটিতে অন্যান্য ভাড়াটিয়াদের প্রাইভেট কার ও মোটরসাইকেল রাখা ছিল। রাত আনুমানিক আড়াইটার দিকে হঠাৎ আগুন লাগে। চিৎকার শুনে তিনি ও অন্যান্য ভাড়াটিয়ারা নিচে নেমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সে সময় গ্যারেজের বাইরের গেট তালাবদ্ধ ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে—অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন দুর্বৃত্ত পূর্বশত্রুতার জেরে গ্যারেজের বাইরে থেকে গ্যাস বা পেট্রল নিক্ষেপ করে অগ্নিকাণ্ড ঘটিয়েছে।

অগ্নিকাণ্ডে তার মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গিয়ে আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়। একই গ্যারেজে থাকা ভাড়াটিয়া মাহফুজ আলমের সাদা রঙের একটি প্রাইভেট কার (রেজি: ঢাকা মেট্রো-গ-৩৩-২৭৫২) এর ডান পাশের সামনের অংশ পুড়ে আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগে বলা হয়, ঘটনার পর দুর্বৃত্তদের নাম-ঠিকানা সংগ্রহ ও বাসা মালিকের সঙ্গে আলোচনার কারণে থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost