
নবনির্বাচিত অ্যাড: আবুল কালাম এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দের
নারায়ণগঞ্জ ৫ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম এমপি এর সাথে আলোচনা ও সংবর্ধনা জানাতে নারায়ণগঞ্জ কালিবাজার নিজ কার্যালয়ে দেখা করেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোমেন ইসলাম, ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, নারায়ণগঞ্জ মহানগর কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কবির হোসেন, বন্দর থানা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, বন্দর হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন, বন্দর থানা কমিটির সাবেক সভাপতি কাজী সফিউল আলম কালাম, রাকিব সহ আরো অনেক উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অ্যাডভোকেট আবুল কালাম সাহেব তিনি বলেন সামাজিক সংগঠনগুলো নিজেদের অর্থায়নে যেভাবে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে আমি সংগঠনের সকল সদস্যদের প্রতি আহ্বান জানাই এরকম সামাজিক কাজ যেন তারা সব সময় করে যায় এবং প্রত্যেকটি সদস্যের প্রতি আমার দোয়া ও শুভকামনা। এই সংগঠনের অনুষ্ঠানে আমি নিজে অংশগ্রহণ করেছি তাদের কার্যক্রম গুলো খুবই প্রশংসনীয় এবং সমাজে অবহেলিত মানুষ তাদের মাধ্যমে কিছু না কিছু উপকার হচ্ছে আমি এই সংগঠনের সাথে আছি ইনশাল্লাহ আপনারা সব সময় আমাকে স্মরণ করবেন আমি আপনাদের সাথে মানবিক কাজে সব সময় আপনাদের পাশে থাকবো। কয়েকদিন পরই আমি দেশের বাহিরে যাচ্ছি ওমরা হজ করার জন্য আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থভাবে হজ পালন করে দেশে আসতে পারি মানুষের কল্যাণে যেন কাজ করতে পারি। মহান আল্লাহ পাক এত বড় একটি দায়িত্ব আমাকে দিয়েছেন আমি যেন সবসময় সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারি।
Leave a Reply