1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী মোঃ সাখাওয়াত হোসেন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে লিটল অ্যাঞ্জেলস সেমিনার হলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো:সাখাওয়াত হোসেন।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে দেশব্যাপী টিকাদান কর্মসূচি আরও জোরদার করা হবে।তিনি বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই এবং চলমান কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে মায়েদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার চায় দেশের প্রতিটি শিশু যেন সময়মতো টিকা পায় এবং স্বাস্থ্যসেবার আওতায় আসে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যসেবা বিভাগ ও ইপিআই যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে সহযোগিতা করছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), গ্যাভি এবং অন্যান্য উন্নয়ন সহযোগীরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্প এলাকা। এখানে লাখো লাখো মানুষের বসবাস। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের শয্যা সংখ্যা, ডাক্তার ও ওষুধের পরিমাণ বাড়ানো খুবই জরুরি।

তিনি রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নীত করার দাবি জানান।

এসময় স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে আগামী বাজেটে ১০০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের আশ্বাস দেন, যাতে এলাকার সাধারণ মানুষ সহজেই চিকিৎসাসেবা পেতে পারে।বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বক্তব্যে বলেন,
“আজকের এই হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য বিভাগের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত অভিভাবক ও আমার প্রিয় শিশুরা, সকলকে শুভেচ্ছা।
শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক রোগ, যা শিশুদের জীবনের জন্য মারাত্মক হুমকি হতে পারে। এই রোগ দুটি প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো সময়মতো টিকা প্রদান।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে এই কর্মসূচি শতভাগ সফল করতে বদ্ধপরিকর। জেলার প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড ও প্রত্যন্ত অঞ্চলের একজন শিশুও যেন টিকা থেকে বাদ না পড়ে সেজন্য আমাদের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।

আমি অভিভাবকদের অনুরোধ করব, গুজবে কান না দিয়ে আপনাদের সকল শিশুকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে এসে হাম-রুবেলা টিকা নিশ্চিত করুন। আপনার একটি সচেতন সিদ্ধান্ত আপনার শিশুকে সারাজীবনের জন্য সুরক্ষিত রাখবে।
আসুন, আমরা সবাই মিলে সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করি এবং হাম-রুবেলা মুক্ত বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েল, নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম,জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost