
অসুস্থ উজ্জ্বল ফরাজীকে দেখতে হাসপাতালে আলমগীর সরকার ও বেনু
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল ফরাজীকে দেখতে হাসপাতালে গেছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু’সহ নেতৃবৃন্দ।
রবিবার (১৫ মার্চ) ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল ফরাজীকে দেখতে ঢাকার স্কয়ার হাসপাতালে যান চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার ও মতলব উত্তর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু’সহ নেতাকর্মীরা। হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
খায়রুল হাসান বেনু জানান, মোহাম্মদ উজ্জ্বল ফরাজী বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়েছে।
Leave a Reply