1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মাহে রমজান উপলক্ষে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মনির হোসেনর সঞ্চালনায় ইফতার ও দোয়া মহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, আইসিপি আনোয়ার হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শামিম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ, সাংবাদিক কামাল হোসেন, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন ও মাইনউদ্দিন মেম্বার প্রমুখ।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থ-বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, সদস্য সেলিম, শাহিন, জুয়েল, ইমি, সৈকত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দোয়া মাহফিলে দেশ এবং জাতির কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ফতুল্লা সমবায় মার্কেটের পেশ ইমাম মাওলানা সাঈদ ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost