1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অফিসে সকাল ১১ টায়ও আসেন নির্বাহী প্রকৌশলী সহ অন্য কর্মকর্তারা

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০১ বার পঠিত

রমজান মাস উপলক্ষে সরকারী অফিস সকাল ৯ টায় শুরু হওয়ার নিয়ম বেধে দিয়েছে সরকার৷ কিন্তু এ আদেশ অনেকেই মানছেন না৷

বৃহস্পতিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের সিদ্ধিরগঞ্জের শিমরাইলের অফিসে গিয়ে দেখাগেছে অফিস প্রধান নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম অফিসে আসেননি৷ উপবিভাগীয় প্রকৌশলীও সহকারী প্রকৌশলীদের কেউ অফিসে আসেননি৷ তবে তাদের পিওনরা সবাই অফিস কক্ষের তালা খুলে বসে আছেন৷ নির্বাহী প্রকৌশলীর অফিস সহকারী ( পিওন) আহম্মাদ আলী বলেন স্যার অফিসে আসেনি৷ নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহিমকে ভিডিওকল দিলেও তিনি রিসিভ করেননি৷ উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আহসান উল্ল্যাহ মজুমদার সকাল ১০ টা৪৯ মিনিটে ভিডিও কলে নিশ্চিত করেছেন তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এসেছেন নারায়ণগঞ্জ সওজের কাজে৷ এছাড়া ভিটিকান্দি সড়ক উপবিভাগ এর উপবিভাগীয় প্রকৌশলী আলরাজী লিয়নসহ সহকারী প্রকৌশলীরা কেউ অফিসে আসেননি৷ তবে তাদের অফিস সহকারীদের একটাই ডায়ালগ স্যারেরা সাইটে আছেন৷ অফিসের বড় বাবু নাম পরিচিত কার্যসহকারী ফরিদ উদ্দিন আহমেদ অফিসে এসেছেন নির্ধারিত সময়ের১ ঘন্টা ১২ মিনিট পরে সকাল ১০ ১২ মিনিটে৷ সরকারী পরিপত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে সকাল ৯ টায় অফিসে কর্মকর্তারা প্রবেশ করে ৯ টা ৪০ মিনিট অফিসে অবস্থান করে অফিসিয়াল কাজ কর্ম করবেন৷
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এর সাথে কথা বললে তিনি জানান, সরকারী প্রতিটি দপ্তরে অফিসের নতুন সময় সূচির চিঠি দেওয়া হয়েছে, কেন তারা অফিসে উপস্থিত নেই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost