1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পঠিত

নারায়ণগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি।

​অনুষ্ঠানে বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেছেন, আমরা যারা মানুষের ভোটাধিকার, কথা বলার অধিকারের জন্য কাজ করেছি, আমরা যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ করে জীবন দিয়েছি, জেল খেটেছি, আমরা আজ যেন মানুষকে সহযোগীতা করি। আমরা যেন এমন কিছু না করি যার ফলে আমাদের নেতা বিব্রত হন।

তিনি আরও বলেন, আপনারা মানুষের ভোটের অধিকারের জন্য যাদের দেখেছিলেন। সেই তারা সামাজিক কাজে নিজেকে এমন ভাবে জড়িয়ে রেখেছে এটা দেখে আমার ভাল লাগছে। আপনারাও মানুষের অধিকারের জন্য মানুষের পাশে দাঁড়াবেন।

তিনি বলেন, জিয়াউর রহমান মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও সারাজীবন মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমাদের নেতা তারেক রহমানও সেই সংগ্রাম করছেন। দীর্ঘদিন তিনি নির্বাসিত ছিলেন। মানুষ তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছে।

ঈদ সামগ্রী হিসেবে ভাতে চাল, পৌলাউর চাউল, মুসুর ডাল, তেল, লবন, দুধও লাচ্ছা সেমাই সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।

​এসময় উপস্থিত ছিলেন, ​নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপির সভাপতি​ শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ল’ইয়ার্স কাউন্সিলের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আলহাজ্ব এডভোকেট মাইনউদ্দিন মিয়া, জেলা জজকোর্টের এডিশনাল পিপি এডভোকেট এস.এম মাহমুদুল হক আলমগীর, বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি​ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম,নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক মামুর সিদ্দিকুর রহমান উজ্জল।

​অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলার প্রধান উপদেষ্টা এবং জেলা যুবদলের সদস্য সচিব মো: মশিউর রহমান রনি।
​উক্ত বিতরণ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost