1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

দ্রুততম সময়ের মধ্যে ভাঙ্গা সড়ক মেরামত করা হবে-নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পঠিত

দ্রুততম সময়ের মধ্যে ভাঙ্গা সড়ক মেরামত করা হবে-নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান

দ্রুততম সময়ের মধ্যে ভাঙ্গা সড়ক মেরামত করা হবে-নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ভুঁইয়ারবাগ এলাকায় নির্মাণাধীন সড়কের ঢালাই কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাস্তার নির্মাণকাজের খোঁজখবর নেন। এ সময় ঠিকাদারের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ সড়ক ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হবে। একই সঙ্গে নগরীর প্রধান সড়কগুলোর যানজট নিরসনে খুব শিগগিরই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

  1. আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ভুঁইয়ারবাগ এলাকায় নির্মাণাধীন সড়কের ঢালাই কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাস্তার নির্মাণকাজের খোঁজখবর নেন। এ সময় ঠিকাদারের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ সড়ক ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হবে। একই সঙ্গে নগরীর প্রধান সড়কগুলোর যানজট নিরসনে খুব শিগগিরই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost