
জেলা প্রশাসক রায়হান কবির এর নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি সেমাই কারখানাকে অর্থদণ্ড
সেমাই কারখানার পাশেই সিটি করপোরেশনের ময়লার ভাগাড়। টয়লেটের পাশে তৈরি হচ্ছিল সেমাই। খামি তৈরিতে ব্যবহৃত হচ্ছিল নিম্নমানের আটা ময়দা। সেমাই ভাজতে ব্যবহৃত হচ্ছিল দীর্ঘদিনের ব্যবহৃত তেল। এই চিত্র নারায়ণগঞ্জের শহীদ নগর এলাকায় গ্রামীন নামে একটি সেমাই তৈরির কারখানার।
অনুমোদনহীন, অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন নামে প্যাকেটজাতে সেমাই উৎপাদনের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির এর নির্দেশক্রমে নারায়ণগঞ্জে র্যাব, জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শহীদ নগর এলাকায় গ্রামীন ও আনন্দ সেলাই কারখানায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার পারভেজ, র্যাব-১১ অফিসার আল মাসুদ খান নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সুরাইয়া শামসুল নাহারের নেতৃত্বে অভিযানটি চালানো হয়।
গ্রামীন সেমাই কারখানা প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের সিল ব্যবহার করলেও কোন বৈধ অনুমোদনের কাগজপত্র দেখাতে পারেনি। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে টয়লেটের পাশে সেমাই উৎপাদনের প্রমাণ পাওয়া যায় ১ লাখ টাকা জরিমানা ও উৎপাদনকৃত সেমাই জব্দ করা হয়। আনন্দ সেমাই কারখানার প্রতিষ্ঠানটির বিএসটিআই অনুমোদন থাকলেও নিয়ম বহির্ভূত ভেঙ্গের অভিযোগে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
ভোক্তারা বলছেন, এভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকলে আমরা ভেজালমুক্ত খাবার খেতে পারবো।
Leave a Reply