1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ভূমি ও রাজস্ব সংক্রান্ত মাসিক সভায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে:এস এম ফয়েজ উদ্দিন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পঠিত

ভূমি ও রাজস্ব সংক্রান্ত মাসিক সভায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে:এস এম ফয়েজ উদ্দিন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ফেব্রুয়ারি মাসের ভূমি ও রাজস্ব সংক্রান্ত এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক ভূমি প্রশাসন, রাজস্ব আদায় জোরদার, অবৈধ দখল উচ্ছেদ এবং সরকারি সম্পত্তি সংরক্ষণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। তিনি বলেন, সরকারি খাল, নদী, জলাশয় ও জমি দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অবৈধ দখলদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের প্রভাব খাটানো, সুপারিশ কিংবা অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান। তার ভাষ্য, “আইন ও নীতিমালার বাইরে কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। জনগণের স্বার্থই আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।”

সভায় বিশেষভাবে আলোচনা হয় দখলমুক্ত খাল ও সরকারি জমিকে জনকল্যাণমূলক কাজে ব্যবহার উপযোগী করে তোলার বিষয়ে। জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ভূমি প্রশাসন নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমি সংক্রান্ত সেবা দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, সদর সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তা, তহসিলদার এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপস্থিত কর্মকর্তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান ভূমি সংক্রান্ত কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন। কোথাও দখলমুক্ত অভিযান, কোথাও রাজস্ব আদায়ে অগ্রগতি, আবার কোথাও ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির বিষয়গুলো আলোচনায় আসে। সমস্যা সমাধানে আন্তঃদপ্তর সমন্বয় বাড়ানো এবং মাঠপর্যায়ে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, সরকারি সম্পত্তি রক্ষা ও জনগণের স্বার্থ সংরক্ষণে প্রশাসন কঠোর ও নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে। একই সঙ্গে সুশাসন, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় উপজেলা প্রশাসন আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost