1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

নাসিক প্রশাসক সাখাওয়াতকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

নাসিক প্রশাসক সাখাওয়াতকে প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখা ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কার্যালয়ে নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডা. ফারুকুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মাহাবুব রহমান, অ্যাসোসিয়েশনের নেতা কবির হোসেন, মনিরুজ্জামান, আলিনুর শরীফ শামীম, রব শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost