1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিশ্ব স্কাউট দিবস ও স্কাউট জনকের জন্মবার্ষিকী পালন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিশ্ব স্কাউট দিবস ও স্কাউট জনকের জন্মবার্ষিকী পালন

বাংলাদেশ স্কাউটস, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে স্কাউট জনক লর্ড ব্যাডেন পাওয়েল এঁর ১৬৯ তম জন্মদিন ও বিশ্ব স্কাউট দিবস উপলক্ষে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ এর কার্যালয়ে আনন্দ শোভাযাত্রা, শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ মোঃ রায়হান কবির, উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা স্কাউটসের সহ- সভাপতি স্কাউটার মাহবুবুর রহমান মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা স্কাউটসের কমিশনার স্কাউটার মোঃ ফজলুল হক ভূইয়া মন্টু। এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউটসের সম্পাদক গোলাম মোস্তফা শাহীন প্রমূখ সহ জেলা স্কাউটসের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট লিডার সহ প্রায় ৪ শতাধিক কাব স্কাউট, স্কাউট ও গার্ল-ইন স্কাউটসের সদস্যবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা স্কাউটসের সভাপতি মোঃ রায়হান কবির বলেন, “স্কাউট জীবনকে উন্নত করতে শেখায়, মানুষকে ভালোবাসতে শেখায় এবং মানুষের জন্য কাজ করতে শেখায়। বয়সের পরিক্রমায় যখন আমরা বাস্তব জীবনে প্রবেশ করবো, তখন এই শিক্ষাকেই আমাদের কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জীবনে একবার যে স্কাউট, সে সারা জীবনই স্কাউট।”
উল্লেখ্য যে, গত ০৬ ডিসেম্বর সারাদেশে অঞ্চলভিত্তিক শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ করা হয়। বার্ষিক পরীক্ষার কারণে নারায়ণগঞ্জ জেলার যারা অ্যাওয়ার্ড গ্রহণ করতে পারেনি, তাদের মাঝে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ করেন জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ। দুপুর ২:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সভাকক্ষে শাপলা কাব অ্যাওয়ার্ড ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরিশেষে, শিক্ষার্থীদের মাঝে ইফতারের বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost