1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পঠিত

ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আয়োজিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আয়োজিত মানবসেবা ও মানবাধিকার রক্ষায় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল ২১ ফেব্রুয়ারি শনিবার সন্ধায় নারায়ণগঞ্জ শহরের জামতলাস্থ স্কাই কিচেন চাইনীজে অনুষ্ঠিত হয়। অর্গনাইজেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহানাজ জামানের সভাপতিত্বে ও মহাসচিব সাফায়েত সারদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুল্লাহ মুহাম্মদ আলমগীর গণি। উদ্বোধণী বক্তব্য রাখেন বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সহ সভাপতি নারায়ণগঞ্জ প্রেসক্লাব, এনটিভি ও দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন। অতিথি হিসেবে ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম মহাসচিব ও দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু,সাংগঠনিক সচিব মেহেদি হাসান,বাংলা একাডেমির জীবন সদস্য মুহাম্মদ জালাল উদ্দিন নলুয়া,আলহাজ্ব লুৎফা জালাল ও বিএসএইচও’র উপদেষ্টা ডাঃ নাজমুল হোসাইন সৌরভ। অর্গানাইজেশনের উপদেষ্টা মতিউর রহমান মুক্তির সার্বিক তত্ত্বাবধানে এ সময় অন্যান্যের মধ্যে আয়োজনে অংশ নেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন, সহ-যুগ্ম সাধারণ রায়হান আহাম্মেদ ভূঁইয়া,অর্থ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাফাত আলম শামিম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোজাম্মেল হক হিরু,খন্দকার আরিফ আহমেদ নিপু, মো: সিনাফি, কাজী জুবায়েদ, মো: রিয়াজ, তারেক আজিজ প্রমুখ।
পরিশেষে বায়ান্নের ভাষা শহীদদের বিদেহী রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব আলমগীর গণি বলেছেন, ৫২,৭১,২৪ এর পরিক্রমা থেকেই আমরা ১২ ফেব্রুয়ারি নির্বাচন পেয়েছি। আমরা বাঙালী একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সংগ্রাম করে যাচ্ছি তা আমরা পেরেছি কি না সে বিষয়টি আমার জানা নেই। তবুও আমি বলবো আসুন আমরা আত্নসমালোচনা করি এবং সেই আত্ন উপলব্ধির জায়গা থেকে নিজেদের প্রতি প্রশ্ন রেখে এগিয়ে যাওয়ার জন্য সংগ্রাম, ত্যাগের মাধ্যমে অসাপ্ত কাজগুলো সমাপ্ত করার কাজ অব্যাহত রাখি। উদ্বোধক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানবাধিকারের নাম ব্যবহার করে অনেকেই নিজেদের ফায়দা লুটার চেষ্টা করেন। আমার দৃঢ় বিশ্বাস ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন তার ব্যতিক্রম। সুন্দর একটি নাম, নীতি আদর্শ নিয়ে একটি সংগঠন অনেক দূর যেতে পারে। এই জাতীয় সংগঠনের মাধ্যমেই মানুষের কল্যাণে সহজেই কাজ করা যায়।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost