
মতলব উত্তরে বিএনপির ৩১দফা বাস্তবায়নে পশ্চিম নাউরী গ্রামে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির ৩১দফা বাস্তবায়নে পশ্চিম নাউরী গ্রামে ঘরে ঘরে জনে জনে কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগষ্ট) বিকালে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আলমগীর সরকার বলেন, বাংলাদেশের নারীদের পছন্দের প্রতীক ধানের শীষ। তাই মা বোনদের ছাড়া নির্বাচন সম্ভব নয়। তাই বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমাদের নেতা ড. জালাল উদ্দিন মা বোনদের নিয়ে এই প্রোগ্রাম ব্যবস্থা করেছেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।
আরো বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মৃধা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কামাল প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, মোশারফ হোসেন মুরাদ, সদস্য আল আমিন সরকার, কবির সরকার, সাগর প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম মুকুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, উপজেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক রাহিমা ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, ছেংগারচর পৌর মহিলা দলের সভাপতি লাইলী আক্তার, বিএনপি নেতা তুহিন প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক শুক্কুর আলী ঢালী, কর্মসংস্থাপন বিষয়ক সম্পাদক নুরুজ্জামান, যুবদল নেতা বাদল মোল্লা, শ্রমিক দল নেতা জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা জামাল হোসেন, বিএনপি নেতা কামাল হোসেন, ছাত্রদল নেতা সাকিব সহ শত শত নেতাকর্মী।
Leave a Reply