1. admin@biddyuttimes.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ ডিসির চমক ৪ দিনে নারায়ণগঞ্জে প্রথম “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” নির্মাণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৮৪ বার পঠিত

নারায়ণগঞ্জ ডিসির চমক
৪ দিনে নারায়ণগঞ্জে প্রথম “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” নির্মাণ

 

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে নির্ধারিত সময়ের আগেই মাত্র চারদিনে “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ” নির্মাণ করে সবার নজর কাড়লেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সরকারের নির্দেশ পাওয়ার পর দ্রুততার সঙ্গে জেলার শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং স্থানীয় রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমে জেলার হাজীগঞ্জ এলাকায় গত শুক্রবার (১১ জুলাই) স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
স্মৃতিস্তম্ভের ফলকে যাদের নাম রয়েছে, সেই ২১ জন শহীদ হলেন—
রিয়া গোপ, মো. রোমান, আরমান মোল্লা, মো. ইরফান ভূঁইয়া, মো. তুহিন, মো. মোহসীন, মো. জনি, ইব্রাহিম, মো. স্বজন, মো. আদিল, পারভেজ হাওলাদার, মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া, সোলেমান, ইমরান হাসান, হযরত বিল্লাল, সফিকুল, মো. সজল, মো. মাবরুর হুসাইন, মো. মাহমুদুর রহমান খান, মো. সাইফুল হাসান ও আহসান কবির।
নিরবিচ্ছিন্নভাবে নির্মাণ কাজ সম্পন্ন করে আজ (১৪ জুলাই) নারায়ণগঞ্জে উদ্বোধন করা হলো দেশের প্রথম “জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ”।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিকেলে শহীদ পরিবারের সদস্যরা এ স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের দিন রাষ্ট্রীয় ব্যস্ততার মাঝেও অন্তর্বর্তী সরকারের পাঁচজন প্রভাবশালী উপদেষ্টা এবং পাঁচজন শীর্ষ সচিব ঢাকা থেকে সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হন।
শহীদ পরিবারের সদস্যদের পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করা হয়। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল;
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান;
শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান;
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার;
এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন।
বাংলাদেশ সচিবালয়ের পক্ষে শ্রদ্ধা জানান—
জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান,
শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের,
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব নাসরীন জাহান,
গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম
এবং আইসিটি সচিব হায়দার চৌধুরী।
ঢাকা বিভাগীয় প্রশাসনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলা পর্যায়ের কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্য দেন শহীদ আদিলের মা আয়েশা বেগম।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost