1. admin@biddyuttimes.com : admin :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

চামড়া আমাদের মূল্যবান সম্পদ আমরা বিদেশে চামড়া রপ্তানি করে থাকি : জেলা প্রশাসক 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১০৩ বার পঠিত

 

বুধবার ১৪ মে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে লবণের সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চামড়া লবণ দিয়ে সংরক্ষণ করে থাকি। সেই লবণ সরবরাহের কোন ঘাটতি নাই। আপনারা কোন জায়গায় চামড়া গুলো রাখবেন আমরা এর সাথে যারা সংশ্লিষ্ট দপ্তর রয়েছে তাদের নিয়ে জায়গাটা নির্ধারণ করে। অবশ্যই কম পক্ষে ৭ দিন এবং সর্বোচ্চ ১০দিন চামড়া গুলো সংরক্ষণে পারবেন।

তিনি বলেন, চামড়া আমাদের মূল্যবান সম্পদ আমরা বিদেশে চামড়া রপ্তানি করে থাকি। চামড়া থেকে আমাদের দেশের অনেক শিল্প কারখানা নির্ভরশীল। এই কাঁচামাল যেন কোন অবস্থাতে নষ্ট না হয়। আমাদের সবাইকে সর্তকভাবে চামড়ার ব্যবস্থাপনা করতে হবে। কেউ যেন কোন প্রকার অসৎ উপায় অবম্বলন না করা হয়।

চমড়া নিয়ে জোর কিংবা চাঁদাবাজির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, যদি চামড়া নিয়ে জোর কিংবা চাঁদাবাজি করার কারো চিন্তা থাকে তাহলে সেগুলো ভুলে যান। এ ধরণের কোন ঘটনা ঘটতে দিবো। যে এ ধরনের কাজ করতে তাদের আইনের আওতায় নিয়ে আসবো।

জেলা প্রশাসনের তথ্য মতে এবার নারায়ণগঞ্জ জেলায় কোরবানির পশুর সম্ভাব্য চাহিদা রয়েছে গরু/মহিষ ৭৫ হাজার ৬৫৫টি এবং ছাগল বা ভেড়ার চাহিদা রয়েছে ১০ হাজার ৮৮৪টি। মোট ৮৬হাজার ৫৪৯টি।

গরু বা মহিষের জন্য প্রতি চামড়ায় লবণ প্রয়োজন ৮ কেজি করে ৬০৫ দশমিক ৩২ মেট্রিক টন এবং ছাগল/ ভেড়ার জন্য প্রতি চামড়ায় ৪ কেজি করে মোট ৪৩ দশমিক৫৩৬ মেট্রিক টন। সর্বমোট লবনের চাহিদা থাকবে ৬৪৮ দশমিক ৮৬ মেট্রিক টন।

এদিকে লবণ ব্যবসায়ীদের দেওয়া তথ্য মধ্যে ইতোমধ্যে মার্কেটে লবণ মজুদ আছে প্রায় ২ হাজার মেট্রিক টন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost