
জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি, প্রদান করা হয়েছে।
সোমবার, ২৭ এপ্রিল সকালে নগরীর জেলা প্রশাসকের, কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর শিক্ষক ফোরামের সভাপতি আলতাফ হোসেন গাজী।
স্মারকলিপিতে শিক্ষক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। স্মারকলিপিতে শিক্ষক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সুব্যবস্থা চালু, প্রতিটি থানায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারীকরণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের তিন মাসের মধ্যে অবসর ভাতা প্রদান।
নেতৃবৃন্দ জানান, শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে এই কর্মসূচি, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশা প্রকাশ করেন।
মহানগর শিক্ষক ফোরামের সভাপতি আলতাফ হোসেন গাজী বলেন, “শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ বছরের পর বছর তারা বদলির সুযোগ থেকে বঞ্চিত, অবসরে গিয়ে ভাতার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়। প্রাথমিকে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি ও মাদ্রাসা সরকারীকরণ এখন সময়ের দাবি।”
এ সময় উপস্থিত ছিলেন মহানগর শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক এসএম মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম ইয়াসিন আরাফাত, সদস্য মাওলানা হুমায়ুন কবির, মাওলানা রহমতুল্লাহ, তালহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply