1. admin@biddyuttimes.com : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সাংবাদিকরা জনগণের মুখপাত্র আর আমরা জনপ্রতিনিধিরা জনগণের সেবক : এমপি আবুল কালাম

বিদ্যুৎ টাইমস ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৩ বার পঠিত

সাংবাদিকরা জনগণের মুখপাত্র আর আমরা জনপ্রতিনিধিরা জনগণের সেবক : এমপি আবুল কালাম

 

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেন, সাংবাদিকরা জনগণের মুখপাত্র আর আমরা জনপ্রতিনিধিরা জনগণের সেবক। এই দুইয়ের মধ্যবর্তী জায়গা হচ্ছে কর্মদক্ষতা। এখানে স্বচ্ছতা বজায় রাখতে পারলে নগরবাসী উপকৃত হবে। আমাদের মধ্যে বিভেদ হলে কাজের ক্ষতি হবে। আমরা সবাই একটি পরিবারের মতো থাকতে চাই।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি এনামুল হক সিদ্দিকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি তাপস সাহা, মাহমুদ হাসান কচি, হাবিবুর রহমান শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, কে এইচ মিলন, সাবেক সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, বর্তমান সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, অর্থ সম্পাদক কাইয়ূম খান, সাংগঠনিক সম্পাদক বিশাল আহম্মেদ, প্রচার সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান খোকা, সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সজীব, সাবেক অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সদস্য দিনার মাহমুদ এবং প্রয়াত তানভীর রনি ও মেহেদী হাসান নয়নের পরিবারের সদস্যরা।

এমপি আবুল কালাম আরও বলেন, তাদের কাছে যে দুটি বিষয় উপস্থাপন করা হয়েছে তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য তিনি সংশ্লিষ্টদের নিয়ে কাজ করবেন। তিনি বলেন, শুধু ভালো লাগলেই হবে না, বাস্তবধর্মী হতে হবে। এখনও ভোটের কালি পুরোপুরি মুছে যায়নি, এর মধ্যেই তারা কাজ শুরু করেছেন। অতীতে সাংবাদিকদের সহযোগিতা পেয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, সাংবাদিকদের গঠনমূলক কাজ অনেক সময় তাদের কাজের গতি বাড়িয়ে দেয়, আবার কখনো কখনো সমালোচনাও সামনে আসে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বর্তমান সময়ে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। আগে রাষ্ট্রের তিনটি স্তম্ভ ছিল—বিচার, শাসন ও আইন বিভাগ। এখন গণমাধ্যমও রাষ্ট্রের একটি অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে। গণমাধ্যম মানুষের সুখ-দুঃখসহ সমাজের নানা বিষয় তুলে ধরে এবং শাসন ব্যবস্থাকে দায়িত্ব পালনে সহায়তা করে। ফটো সাংবাদিকদের উত্থাপিত দুইটি দাবির প্রতি তার সহানুভূতি রয়েছে এবং তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, ফটো সাংবাদিকরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তারা ছবির মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের সামনে তুলে ধরেন। তিনি বলেন, সত্য প্রকাশের আগে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশ করলে সেটির গ্রহণযোগ্যতা ও সফলতা বাড়ে।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost