1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

বন্দর উপজেলার ২১নং ওয়ার্ডে দীর্ঘ প্রতীক্ষিত গ্যাস সংকট নিরসনে পাইপলাইন সংস্কার ও উন্নয়ন কাজ শুরু

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পঠিত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ২১নং ওয়ার্ডে দীর্ঘ প্রতীক্ষিত গ্যাস সংকট নিরসনে পাইপলাইন সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হয়েছে। আজ ৮ মার্চ, রোববার সকাল থেকে ত্রিবেণী ব্রিজের নিচ থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালামের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই সংস্কার কাজ শুরু হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাঘবে তিনি এই দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন।

সাংসদ পুত্র ও তাঁর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব আবুল কাউসার আশার সুচারু নির্দেশনায় এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের সরাসরি তদারকিতে এই কাজ পরিচালিত হচ্ছে। সংস্কার কজের তদারকি করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ,১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর,হাজী আলমগীর হোসেন, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার,বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি নূর মোহাম্মদ পনেস, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ,সুমন ঢালীসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভোগা ১৯,২০ ও ২১নং ওয়ার্ডসহ আশেপাশের এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সংস্কার কাজ সম্পন্ন হলে এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। সাংসদ ও তাদের সহযোগীদের সেবামূলক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে ভুক্তভোগীরা।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost