1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

ডিসির কঠোর নির্দেশনায় রমজানে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং অব্যাহত চলবে : এসএম ফয়েজ উদ্দিন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূলের দাম স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা করা হয়েছেএবং তা অব্যাহতভাবে চলবে । কোন ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি ও কারসাজি করার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

এসময় ইউএনও রমজান মাসে দিনের বেলায় একটা নিয়মে রেস্টুরেন্ট চালু রাখা, পবিত্র রমজানে জনসাধারণের সুবিধার্থে ফুটপাত দখল মুক্ত, বিদ্যুৎ ব্যবস্থা, যানজট নিরসন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নিমূলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এছাড়াও মাদকের স্পট গুলো সনাক্ত ও মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। ইউএন এস এম ফয়েজ উদ্দিন জলাবদ্ধতা নিরসনের বিষয়ে ও কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানে খেলার ব্যবস্থা,গালস স্কুল গুলোতে সেনেটারি নেপকিন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াটার ফিল্টার স্হাপনের বিষয়ে মতপ্রকাশ করেন।

সভায় সমাজসেবা, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, নৌ-পুলিশ, আনসার ভিডিপি, গ্রাম আদালতের প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ব্যক্ত করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার সকল সমস্যা সমাধানে সকলের সহযোগিতা ও একসাথে কাজ করার অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ -৪ আসনের নবাগত এমপি এডভোকেট আলআমিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআইও পবিএ চন্দ্র সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost