
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে পোলিং এজেন্টদের মাস্টার ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ ফেব্রুয়ারি ২০২৬) কুষ্টিয়া সদর থানাধীন কুষ্টিয়া জেলা স্কুল অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
কর্মশালায় জেলা প্রশাসক বলেন, প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের দায়িত্ব ও কর্তব্য, ভোটগ্রহণ প্রক্রিয়া, নির্বাচন আচরণবিধি প্রতিপালন, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকরণসহ নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তব্যকালে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আসন্ন নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পোলিং এজেন্টদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ সততা, দায়িত্বশীলতা ও আইনানুগ আচরণ নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সহযোগিতা কামনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে পোলিং এজেন্টদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং নির্বাচনী কার্যক্রম আরও সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply