
নারায়ণগঞ্জে অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা, সর্বোচ্চ ৫ লাখ আর সর্বনিম্ন ৫০০ টাকা
সরকার বাংলাদেশ পুলিশের লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আর্থিক পুরস্কার ঘোষণা করেছে। লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাদের পুরস্কৃত করা হবে।
পুরস্কারের পরিমাণ, এলএমজি ৫ লাখ টাকা, এসএমজি দেড় লাখ টাকা, চায়না রাইফেল এক লাখ টাকা এবং পিস্তল ও শটগান ৫০ হাজার টাকা। প্রতি রাউন্ড গুলির জন্য পুরস্কার ৫০০ টাকা।
লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদের প্রকৃত সন্ধানদাতাকে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সর্বস্তরের জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করা হয়। তথ্য দিয়ে অস্ত্র উদ্ধারে সহযোগিতা করলে তাকে পুরষ্কৃত করা হবে। এক্ষেত্রে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানান।
গুলি প্রতি ৫০০ টাকা, পিস্তল ৫০ হাজার টাকা, শর্টগান ৫০ হাজার টাকা, রাইফেল ১ লক্ষ টাকা, এসএমজি ১ লক্ষ ৫০ পঞ্চাশ হাজার টাকা, এলএমজি ৫ লক্ষ টাকা।
Leave a Reply