1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠানে শরফ উদ্দিন আহমদ চৌধুরী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পঠিত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রাথমিক শিক্ষা সম্মেলন অনুষ্ঠানে শরফ উদ্দিন আহমদ চৌধুরী

 

বর্নিল ও জাঁকজমক আয়োজনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা সম্মিলন-২০২৫। উপজেলার সেরা শিক্ষক-শিক্ষার্থী ও বিদ্যালয়গুলোকে সম্মাননা জানাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজন করা হয়।

সোমবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সম্মিলনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম সরকার।

সম্মিলনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, পাঠদান পদ্ধতির আধুনিকীকরণ এবং শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ বিষয়ে মতামত তুলে ধরেন।

 

আলোচনার পর উপজেলার সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষ্টানে উপজেলার ১১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost