1. admin@biddyuttimes.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন

চাষাঢ়া-পঞ্চবটি-মোক্তারপুর রাস্তার দৃশ্যমান সংস্কার দ্রুত শুরু না হলে লাগাতার আন্দোলন : মাওলানা আবদুল জব্বার

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

চাষাঢ়া-পঞ্চবটি-মোক্তারপুর রাস্তার দৃশ্যমান সংস্কার দ্রুত শুরু না হলে লাগাতার আন্দোলন : মাওলানা আবদুল জব্বার

জনদূর্ভোগ লাঘবের লক্ষে চাষাঢ়া-মুক্তারপুর-পঞ্চবটি রাস্তাটি দ্রুত সংস্কারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে পঞ্চবটি মোড়ে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, আমরা মনে করেছিলাম ৫ আগস্ট পরবর্তী সারাদেশে অভূতপূর্ব উন্নয়নের ছোয়া লাগবে। যে উন্নয়ন চাষাড়া-পঞ্চবটি-মুক্তারপুর সড়কে হবে বলে ভেবেছিলাম সেটা এখন দুঃস্বপ্ন হয়ে গেছে। আপনারা সংস্কারের কথা বলছেন কিন্তু আর কতদিন আমাদের চোঁখের সামনে মুলা ঝুলিয়ে সংস্কারের কথা বলবেন! সংস্কারের কথা বলে যেভাবে কালক্ষেপন করা হচ্ছে জাতীয় রাজনীতিতে
ঠিক একইভাবে রাস্তা-ঘাট সংস্কার, আজ করবো কাল করবো বলে বলে নারায়ণগঞ্জ বাসীকে আর কতদিন কষ্টের মধ্যে রাখবেন সেটা আমরা জানতে চাই।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত দিনে উন্নয়নের কথা বলে আমাদের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছিলো, দেশের টাকা বিদেশে পাচার করেছিলো জনগন আর তেমন উন্নয়নের গল্প শুনতে চায়না।
আপনারা উন্নয়নের কথা বলে কেনো কাজ বন্ধ করে রেখেছেন তা জাতি জানতে চায়।
তিনি আরও বলেন, অত্র এলাকায় যারা বসবাস করে, যারা পরিবহনের সাথে সম্পৃক্ত তাদেরকে চাষাড়ার উদ্দেশ্যে বের হতে হলে কয়েক ঘন্টা সময় হাতে নিয়ে বের হতে হয়। মানুষের যে সময় নষ্ট হচ্ছে তার দ্বায়িত্ব কে নিবে ? বছরের পর বছর কি উন্নয়ন হচ্ছে সেটা সাধারণ মানুষ জানতে চায়। জেলা প্রশাসককে বলবো আপনি ছদ্মবেশে এসে মানুষের দুঃখ-কষ্ট দেখে যান। কেন মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়েছে। আপনারা কাজের জন্য ছয় মাস সময় নিবেন সেটা আমরা মানবো সেটা দুই বছর মানা সম্ভব নয়। মানুষ ও যানবাহন চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করে দিতে হবে। নইলে কি হবে সেটা আপনারা দেখতে পারবেন। যদি আগামী এক সপ্তাহের মধ্যে কাজের অগ্রগতি দেখতে না পাওয়া যায় তাহলে হাজার হাজার মানুষ নিয়ে আমরা রাজপথে নেমে আসবো। সেই সাথে ঘোষণা করা হয় আগামীকাল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে স্মারকলিপি তুলে দেওয়ার মধ্য দিয়ে পরবর্তী করনীয় জানানো হবে।

এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আবু সাঈদ মুন্না, মহানগরী জামায়াতের কর্মপারিষদ সদস্য শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, নাসির উদ্দিন খোকন, আশরাফুল ইসলাম ফরিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/biddyutt/public_html/wp-includes/functions.php on line 6121

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2024
Design By Raytahost